ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

মিয়ানমার পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল

ক্রীড়া ডেস্ক: এশিয়ান কাপ বাছাই খেলতে মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছেছেন ঋতুপর্ণারা। বাংলাদেশ সময় দুপুর ১টায় নারী ফুটবল দল মিয়ানমারের ইয়াঙ্গুনে হোটেলে পৌঁছায়।মঙ্গলবার (২৪ জুন) ভোররাত পৌনে ৩টায় বাংলাদেশ দল থাই এয়ারওয়েজে রওনা হয়। থাই এয়ারওয়েজের ফ্লাইট থাইল্যান্ড সময় ভোর ৬টায় ব্যাংকক পৌঁছায়। সেখানে ৩ ঘণ্টা যাত্রাবিরতির পর মিয়ানমারের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল।

গতকাল রাত ২টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ বাংলাদেশ সময় দুপুর ১টায় তারা পৌঁছায় মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে। দলের নেতৃত্বে রয়েছেন প্রধান কোচ পিটার জেমস বাটলার।

এবারের বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ-স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপের খেলা শুরু হচ্ছে আগামী রবিবার। প্রথম দিনেই শক্ত প্রতিপক্ষ বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে।

গতকাল মতিঝিলের বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এশিয়ান কাপের মূল পর্বে খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিদা খন্দকার। তাদের আত্মবিশ্বাসের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ের ভালো পারফরম্যান্স।

গত মে মাসে জর্ডানে অনুষ্ঠিত ফিফা ত্রিদেশীয় সিরিজে শক্তিশালী জর্ডান (র‌্যাঙ্কিং ৭৪) ও ইন্দোনেশিয়া (র‌্যাঙ্কিং ৯৪)-র বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ (তখনকার র‌্যাঙ্কিং ১৩৩)। ওই দুই ম্যাচের পর আফিদারা ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ উন্নতি করেছেন। কোচ বাটলার জানিয়েছেন, সেই সিরিজে যারা ভালো পারফর্ম করেছিল, তাদের ওপরই এবারও আস্থা রাখছেন তিনি।

গতকাল দুপুরে ঘোষিত ২৩ জনের চূড়ান্ত দলে ছিল মাত্র তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন অভিজ্ঞ দুই গোলরক্ষক স্বর্ণা রানী ও মিলি আক্তার এবং সাফ জয়ী ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন। বাদ পড়েছেন গোলরক্ষক মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

মিয়ানমার পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল

আপডেট টাইম : ০৬:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫