ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‎পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার ৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের স্বর্ণের সন্ধান পেলেন শ্রমিকরা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত সহিদুজ্জামান রাসেল

রাজধানী খিলগাঁও অস্ত্র-গুলিসহ ৩ ‘ভাড়াটে খুনি’ গ্রেফতার

রাজধানীর খিলগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয়টি অস্ত্র ও ৪৭ রাউন্ডগুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি পূর্ব)।

গ্রেফতারকৃতরা হলেন, খান মো. ফয়সাল, জিয়াউল আবেদীন ওরফে জুয়েল ও জাহেদ আল আবেদীন ওরফে রুবেল।

এ সময় তাদের কাছ থেকে একটি একে ২২ রাইফেল, চারটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার এবং মোট ৪৭ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি জব্দ করা হয়।

শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টায় রাজাধানীর খিলগাঁও থানাধীন ২৬৯/এ/ক, সিপাহীবাগ (চারতলা গলি, বায়তুল হুদা মসজিদ সংলগ্ন), ফাইভ স্টার নিবাসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, পেশায় তারা ভাড়াটে খুনি। দেশ কিংবা বিদেশ থেকে নির্দেশ পাওয়ার পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে হত্যা করায় তাদের পেশা।

শনিবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মাহবুব আলম বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ সংঘটনের জন্য তারা ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতো। এছাড়া চাঁদাবাজি ও ছিনতাই চক্র তারা নিয়ন্ত্রণ করতো। তবে হত্যাই তাদের প্রধান কাজ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে একটি চক্র ডাকাতি, প্রভাব বিস্তার ও কোরবানির পশুর হাট কেন্দ্রীক মোটা অঙ্কের চাঁদাবাজি করে থাকে। এ চক্রের সঙ্গেও গ্রেফতারদের যোগসাজশ রয়েছে। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

রাজধানী খিলগাঁও অস্ত্র-গুলিসহ ৩ ‘ভাড়াটে খুনি’ গ্রেফতার

আপডেট টাইম : ০৪:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯