ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন ভেনেজুয়েলার সংস্কার নিয়ে মতামত সংগ্রহে মাচাদো, উচ্ছ্বাস-আবেগে সাধারণ মানুষের সাড়া নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী

প্রযুক্তির এই যুগে নতুন মাদক ব‍্যবহার ও পাচারের নতুন কৌশল তৈরি হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: আধুনিক প্রযুক্তির এই যুগে নতুন মাদক ব‍্যবহার ও পাচারের নতুন কৌশল তৈরি হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এসব প্রতিহত করতে হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাদকের আগ্রাসনে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। মাদক পাচারে নারী শিশুকে ব‍্যবহার করা হচ্ছে। এতে তারাও মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়ছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি জেলা ও উপজেলায় মাদকবিরোধী প্রচারণা দরকার। সেইসঙ্গে মাদকাসক্তদের জন‍্য বিভাগীয় পর্যায়ে নিরাময় কেন্দ্র পরিচালনা করতে হবে।’

মাদকদ্রব্যের অবৈধ পাচার বহুমাত্রিক সমস‍্যা উল্লেখ করে এটি প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তির এই যুগে নতুন মাদক ব‍্যবহার ও পাচারের নতুন কৌশল তৈরি হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০২:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫