ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

রোনালদোর নতুন চুক্তি চূড়ান্তের পথে

 ক্রীড়া ডেস্ক: সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি সূত্রের বরাত দিয়ে বিবিসি স্পোর্টস জানিয়েছে, ৪০ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ক্লাবটি নতুন করে সম্পর্ক দীর্ঘায়িত করতে যাচ্ছে।

রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুনেই শেষ হওয়ার কথা ছিল। মে মাসে সৌদি প্রো লিগের শেষ ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে তিনি একটি বার্তায় লেখেন, “এই অধ্যায় শেষ”—যা ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়। অনেকেই ভেবেছিলেন, সৌদি আরবে রোনালদোর সময় হয়তো শেষ হচ্ছে। ইউরোপ বা আমেরিকায় ফেরার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে, সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রোনালদো আল নাসরের সঙ্গেই থাকছেন। নতুন দুই বছরের এই চুক্তির মাধ্যমে ২০২৭ সাল পর্যন্ত সৌদি প্রো লিগ মাতাবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। যদিও এখনো ক্লাব কিংবা খেলোয়াড়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিশ্বাসযোগ্য সূত্র বলছে, ঘোষণা খুব শিগগিরই আসছে।

এদিকে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি এক মন্তব্যে ইঙ্গিত দিয়েছিলেন যে, রোনালদো ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী কোনো দলের সঙ্গে চুক্তি করতে পারেন। তবে জানা গেছে, রোনালদো সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এবং আল নাসরের প্রতিই নিজের আনুগত্য দেখিয়েছেন।

এই চুক্তি বাস্তবায়িত হলে রোনালদোই হবেন ইতিহাসের অন্যতম বয়স্ক এবং সফল ফুটবলার, যিনি ইউরোপের বাইরে এত দীর্ঘ সময় ধরে শীর্ষ পর্যায়ে খেলে যাচ্ছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

রোনালদোর নতুন চুক্তি চূড়ান্তের পথে

আপডেট টাইম : ০৭:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫