ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানেই হারলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: কলম্বো টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় দিন শেষে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফলো-অন এড়াতে প্রয়োজন ছিল ৯৬ রানের। তখন হাতে ছিল মাত্র ৪টি উইকেট। তবে চতুর্থ দিনে বাংলাদেশ টিকতে পারল কেবল ৩৪ বল। শেষ পর্যন্ত দুই ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৭৮ রানে হেরে গেল বাংলাদেশ।

আজ শনিবার চতুর্থ দিনের শুরুতেই ব্যাট হাতে মাঠে নামেন বাংলাদেশের শেষ ভরসা লিটন দাস।

আগের দিন শেষ বিকেলে ৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ, পিছিয়ে ছিল ২১১ রানে। আশা ছিল, লিটন ব্যাটারদের নিয়ে কিছুটা লড়াই করবেন। কিন্তু সেই আশায় পানি ঢেলে দিয়ে দিনের প্রথম ওভারেই তিনি সাজঘরে ফিরে যান।

বাকি তিন উইকেট হারাতে সময় লেগেছে মাত্র ৬ ওভার। স্কোরবোর্ডে মাত্র ১৮ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৪৪.২ ওভারে ১৩৩ রানেই থামে টাইগারদের ইনিংস।

পুরো ম্যাচে লঙ্কানদের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন প্রবাথ জয়াসুরিয়া।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে তিনি হয়ে ওঠেন লঙ্কানদের জয়ের অন্যতম নায়ক। এছাড়া বাংলাদেশের ৯ উইকেট শিকার করেছেন স্পিনাররা।

ম্যাচে বাংলাদেশের হয়ে দুই ইনিংসে একটিও ফিফটি করতে পারেননি কেউ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের ব্যাট থেকে ৫৩ বলে সর্বোচ্চ ২৬ রান এসেছে।

টেস্ট সিরিজ হারের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।

আগামী বুধবার কলম্বোয় প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানেই হারলো বাংলাদেশ

আপডেট টাইম : ০৫:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫