ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি

নিজস্ব প্রতিবেদক :
টাউন হল মিটিংয়ে বক্তারা
ডি-৬৫-এর ৫৭টি ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো রোটারিয়ানদের টাউন হল মিটিং। এ সময় বক্তারা বলেন, নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি”—

“কল্যাণের পথে মিলি একসাথে”— এই আদর্শকে ধারণ করে রোটারিয়ানদের মানবসেবার পথে একযোগে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন রোটারি ইন্টারন্যাশনালের কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান।

সিলেটের একটি অভিজাত হোটেলে শুক্রবার (৪ জুলাই) রোটারি ডিস্ট্রিক্ট ৬৫-এর আয়োজনে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ টাউন হল মিটিং। সভায় সভাপতিত্ব করেন রোটারিয়ান এডভোকেট আবু সালেহ চৌধুরী।

সমাপনী বক্তব্যে ড. ইশতিয়াক জামান আরও বলেন, “বর্তমানে আমরা রোটারি ইন্টারন্যাশনালের নন-ডিস্ট্রিক্ট হিসেবে কাজ করছি। অথচ আমাদের মধ্য থেকেই কেউ কেউ সংগঠনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। রোটারি বোর্ড অক্টোবর ২০২৪-এ আমাকে কান্ট্রি কোঅর্ডিনেটর মনোনীত করেছে। চাইলে আমি দায়িত্ব দীর্ঘায়িত করতে পারি, তবে আমার চেষ্টা ডিস্ট্রিক্ট পুনরুদ্ধারের দিকেই।

বিশেষ অতিথির বক্তব্যে পিডিজি ইঞ্জিনিয়ার এম. এ. লতিফ বলেন, “রোটারির প্রকৃত শক্তি হল নৈতিকতা ও মানবসেবার অঙ্গীকার। আমাদের উচিত এই মূল্যবোধকে ধারণ করে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করা।

ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর বলেন, “রোটারির অভ্যন্তরে কিছু অশুভ শক্তি সক্রিয় রয়েছে। আমাদের উচিত ঐক্য, সততা ও সাহসিকতার মাধ্যমে এসব অপশক্তিকে রুখে দেওয়া।”

সভায় বক্তারা বলেন, রোটারির সেবামূলক কর্মকাণ্ড আরও কার্যকর করতে হলে নেতৃত্বে স্বচ্ছতা, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করা জরুরি।

সভায় ডি-৬৫-এর আওতাধীন ৫৭টি ক্লাবের রোটারিয়ান নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং রোটারির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পিপি রেহান উদ্দিন রায়হান এবং গীতা পাঠ করেন পিপি অংশুমান ভট্টাচার্য। রোটারিয়ানদের ঐক্যের প্রতীক হিসেবে রোটারি প্রত্যয় পাঠ করেন পিপি জেএস আজাদ শিপন। প্রধান অতিথির অনুরোধে কোঅর্ডিনেটর পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান নবনির্বাচিত টিমকে পরিচয় করিয়ে দেন।

সভা শেষে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়। এসময় রোটারিয়ানরা রোটারির “Service Above Self” মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়ন ও মানবসেবায় রোটারির ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি

আপডেট টাইম : ০৯:৫৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫