ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন ভেনেজুয়েলার সংস্কার নিয়ে মতামত সংগ্রহে মাচাদো, উচ্ছ্বাস-আবেগে সাধারণ মানুষের সাড়া নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে

২ দিনের সফরে মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

সিটিজেননিউজ ডেস্ক: আসিয়ানের আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুই দিনের সফরে মালয়েশিয়া গেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

কামরুল ইসলাম জানান, এআরএফে যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আজ দুপুরে ঢাকা ত্যাগ করেন। আগামী ১২ জুলাই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মিশন খোলার বিষয় খসড়া পর্যায়ে আছে
এদিকে উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি প্রকাশ হওয়ার পর দেশি গণমাধ্যমে এ নিয়ে সমালোচনা চলছে। এমন পরিস্থিতির মধ্যে মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা।

মালয়েশিয়া সফরে তৌহিদ হোসেন এআরএফের বৈঠকের ফাঁকে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে পারেন। যদি বৈঠক হয় তাহলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ব্যাপারে আলোচনা করার সুযোগ থাকবে। এর পাশাপাশি আগস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছেন, পররাষ্ট্র উপদেষ্টা এআরএফের প্রোগ্রামের জন্য কুয়ালালামপুর সফরে গেলেও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশিদের আটক এবং আগস্টে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আলোচনা করতে এ সফর গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠকে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন

২ দিনের সফরে মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫