ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিটিজেননিউজ ডেস্ক: বাংলাদেশ ভুটানকে যে সকল অবকাঠামোগত সুবিধা প্রদান করছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের জন্য এখনও উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত দাশো কারমা হ্যামু দর্জি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত দর্জি।

দীর্ঘদিনের ইতিহাসসমৃদ্ধ এবং বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রদূত দর্জি বলেন, চিকিৎসা শিক্ষাসহ ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের সহযোগিতা ভুটানের কাছে অত্যন্ত মূল্যবান।

তিনি বলেন, ভুটান বাংলাদেশকে সঙ্গে নিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা জরুরি। তিনি তরুণদের একে অপরের দেশ ভ্রমণের মাধ্যমে সংস্কৃতি জানার ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ সার্কের চেতনা অক্ষুণ্ণ রাখতে এবং এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।

তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার মেয়াদকালে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৫:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫