ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সীমান্ত হত্যার প্রতিবাদে সরকার নমনীয় নয় : তৌ‌হিদ হো‌সেন

সিটিজেন প্রতিবেদক: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যায় জড়িত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীদের সদস্যদের যেন সে দেশের আইনেই বিচার করা হয়।

আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তি‌নি।

সীমান্ত হত্যার প্রতিবাদ জানা‌নোর ক্ষেত্রে সরকারের অবস্থান নমনীয় কিনা-জান‌তে চাইলে তৌহিদ হো‌সেন ব‌লেন, মোটেই নয়, আমরা স্পষ্টভাবে বলছি যে, সীমান্তে আইনভঙ্গ করলে তাকে গুলি করে মেরে ফেলার অধিকার সীমান্তরক্ষী বাহিনীর নেই। আমরা নিয়মিত এ নিয়ে প্রতিবাদ জানিয়েও আসছি।

ভারত থে‌কে পুশ-ইন করা‌দের ফেরত পাঠা‌নোর প্রশ্নে উপ‌দেষ্টা ব‌লেন, তাদের ফেরাতে আমাদের কোনো চেষ্টা করতে হবে না। তাদের নাগরিক, তারা ফিরিয়ে নেবে। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এটা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাও প্রতিবাদ জানিয়েছেন। ভারতের নাগরিক যারা আছেন, তারা অবশ্যই ফেরত যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে প্রক্রিয়া করতে একটু সময় লাগবে।

তি‌নি ব‌লেন, পুশ-ইন চলছে, তবে ভারতের সঙ্গে যে অ্যারেঞ্জমেন্ট আছে, এটা তার পরিপন্থি। তাদের একাধিকবার বলেছি, তোমাদের সঙ্গে একটা মেকানিজম আছে, তোমরা তালিকা দেবে, আমরা সেটা দেখব। আমাদের লোক হলে আমরা অবশ্যই ফেরত নেব। আর অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা সম্প্রতি বেশ কিছু নাগরিককে ফেরত নিয়েছিও। আমরা ইনসিস্ট করছি,  তারা যেন এই পদ্ধতি বজায় রাখে। আমাদের প্রত্যাশা এটাই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

সীমান্ত হত্যার প্রতিবাদে সরকার নমনীয় নয় : তৌ‌হিদ হো‌সেন

আপডেট টাইম : ০৬:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫