ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ফের বাজিমাত ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক: আইসিসির পরের তিন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ইংল্যান্ড। পরের তিনটি ফাইনাল হবে ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে। মূলত ২০২১ সাল থেকে টানা তিনটি আসর সফলভাবে সম্পন্ন করাতেই এই আয়োজনের দায়িত্ব তাদের ওপর রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।  প্রতিযোগিতাটির আগামী তিন চক্রের শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ইংল্যান্ডের মাটিতে।

গত মাসে লর্ডসে অনুষ্ঠিত সবশেষ চক্রের ফাইনালের পর থেকে এটি আইসিসির বিবেচনায় ছিল। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে সিদ্ধান্তটির অনুমোদন দেওয়া হয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রের ফাইনাল হয় যথাক্রমে সাউথ্যাম্পটন ও ওভালে। ২০২১ সালের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। ২০২৩ সালে টেস্টের মুকুট পরে অস্ট্রেলিয়া, ফের রানার্সআপ হয় ভারত।

আর গত মাসে লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। তাতে ২৭ বছর পর কোনও আইসিসি ট্রফি জয়ের স্বাদ পায় প্রোটিয়ারা। এর আগে ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা।

ধারণা করা হয়েছিল, ২০২৭ সাল থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে পারে ভারতে। কিন্তু ইংল্যান্ডকেই বেছে নিয়েছে আইসিসি। এই সিদ্ধান্তের পেছনে ‘ইসিবির সফলভাবে সাম্প্রতিক ফাইনালগুলো আয়োজনের’ কথা বলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। আগামী ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়ে ভীষণ খুশি ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ফের বাজিমাত ইংল্যান্ডের

আপডেট টাইম : ০৮:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫