ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

“মাদক সিন্ডিকেটের রুই-কাতলা এখনো ধরা পড়েনি, ধরা পড়ছে পুটি-টেংরা”

সিটিজেন প্রতিবেদক: মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ছোট-মাঝারি চক্র ধরা পড়লেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বড় খেলোয়াড়রা এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৪ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, আমাদের আজকের মিটিং এ মোটামুটি দেশের সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। এ বৈঠকে সাম্প্রতিক ঘটনা ও ভবিষৎতে কি ঘটতে পারে সেসব নিয়ে আলোচনা হয়। বৈঠকে আমরা বিশেষভাবে মাদকের ওপর বেশি জোর দেই। কারণ মাদকটা আমাদের দেশে একটা বড় সমস্যা হয়ে উঠেছে।

সরকারের বিশেষ অভিযান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ অভিযান পুরো দেশব্যাপী চলতেছে, যেটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে। বিষয়টা হলো আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে, সেগুলোর সব তো আমরা উদ্ধার করতে পারিনি। এগুলো উদ্ধারের জন্য আমাদের চেষ্টা সব সময় জারি আছে। কিন্তু আমাদের বাহিনী তো একটা, তারা একদিকে মনোযোগ দিলে আরেক দিকে ক্রাইম বেড়ে যায়।

অপর এক প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরও কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দেই নাই।

নির্বাচন এবং আওয়ামী লীগ নিয়ে করা এক প্রশ্নে উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে অংশ নেবে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। নির্বাচন যে সময় হবে সে সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এরআগেও বলেছি যে আমরা এজন্য প্রশিক্ষণ দিচ্ছি।

অভিযোগ আছে আপনারা কোনো দলকে বেশি প্রোটেকশন দিচ্ছেন, কোনো দলকে কম দিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাইকে সমান সুরক্ষা দিচ্ছি। তবে যে বেশি ভালনারেবল তারে একটু বেশি সুরক্ষা দেওয়া হয়, আর যে একটু কম তারে একটু কম দেওয়া হয়। আপনারা তো ভালনারেবল না, এজন্য আপনাদের সুরাক্ষার দরকার হয় না।

অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, এই বাহিনী দিয়েই নির্বাচন হবে। খুব ভালো নির্বাচন হবে এবং ভালোভাবে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

“মাদক সিন্ডিকেটের রুই-কাতলা এখনো ধরা পড়েনি, ধরা পড়ছে পুটি-টেংরা”

আপডেট টাইম : ০৪:৫৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫