ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

১৯ প্রস্তাবের ১২টিতে একমত বিএনপি, প্রস্তুত জুলাই সনদ স্বাক্ষরে

সিটিজেন প্রতিবেদক: ৫ আগস্ট অন্তর্বর্তী সরকার জুলাই সনদ ঘোষণা করবে। এই সনদে যেকোনো সময়ে স্বাক্ষর করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (৪ জুলাই) গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। ঘোষণাপত্রের বিষয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সে বিষয়ে এ বছরের ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি। প্রস্তাবে ২৬ মার্চকে উপস্থাপন করতে চাওয়া হয়নি। এর সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি।

জুলাই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়া হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে নেওয়া না হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

সালাহউদ্দিন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না। আমরা নাকি নিশ্চয়তা না পেলে সনদে সই করব না। কিন্তু এ বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বানও জানাচ্ছে বিএনপি।

তিনি জানান, ঐকমত্য কমিশনে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ করা ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে। ১৯টির মধ্যে ৭টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। আর ১২টিতে একমত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও পাঠ অনুষ্ঠানে বিএনপি এখনও দাওয়াত পায়নি বলে জানান সালাহউদ্দিন আহমদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

১৯ প্রস্তাবের ১২টিতে একমত বিএনপি, প্রস্তুত জুলাই সনদ স্বাক্ষরে

আপডেট টাইম : ০৫:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫