ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা, দেখুন তালিকা

স্পোর্টস ডেস্ক: আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দারুণ খেলছে। শ্রীলঙ্কায় সিরিজ ড্র, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জয়—বাংলাদেশের যুবাদের জয়যাত্রা চলছেই। তামিমদের এবারের গন্তব্য ইংল্যান্ড। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর। আর সেই সিরিজের জন্য শুক্রবার আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি।

যুবাদের সাম্প্রতিক সিরিজগুলোতেও অধিনায়কত্ব করেছেন অলরাউন্ডার আজিজুল হাকিম। সম্প্রতি তার নেতৃত্বে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই দলের বেশির ভাগ সদস্যই আছেন ইংল্যান্ড সফরের দলে।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিরিজটি খেলতে ৩১ আগস্ট লন্ডনের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছে পরদিন লাফবোরোয় অনুশীলন করবেন ক্রিকেটাররা। ৩ সেপ্টেম্বর সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ যুবাদের।

৫ সেপ্টেম্বর লাফবোরোতেই শুরু হবে সিরিজ। একই ভেন্যুতে ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে। ব্রিস্টলে ১০ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডে। আর বেকেনহামে সিরিজের শেষ দুই ম্যাচ ১২ ও ১৪ সেপ্টেম্বর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

জাওয়াদ আবরার, আজিজুল হাকিম (অধিনায়ক), সামিউন বশির, দেবাশীষ সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকি, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম ও ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ডবাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ, শাহরিয়ার আজমির, রাফি উজ্জামান ও মোহাম্মদ সবুজ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা, দেখুন তালিকা

আপডেট টাইম : ০৮:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫