ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

এবার আইটেম গানে সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি এবার আসছেন একেবারে ভিন্ন রূপে। প্রথমবারের মতো তাকে দেখা যাবে আইটেম গানে। তবে কোনো সিনেমায় নয়, বরং একটি মেগা সিরিয়ালে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে নতুন ধারাবাহিক ‘খুশবু’। সেখানেই আইটেম গানে দেখা যাবে তাকে। তবে নিয়মিত থাকবেন না। জানা গেছে, ধারাবাহিকের প্রথম পর্বেই থাকছে মাহির আইটেম গান; সেখানে তাকে দেখা যাবে ঢাকাই সিনেমার নায়িকা তিতলি মির্জার চরিত্রে।

এ ছাড়া খুশবুতে উঠে আসবে রূপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষের জীবনও। সাজ্জাদ সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ অনেকেই। বিশেষ চরিত্রে থাকছেন সামিরা খান মাহি। নামভূমিকায় দেখা যাবে দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষকে। আরও থাকছেন বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

খুশবুর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান। কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত এই নাটকটি দেখা যাবে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

এবার আইটেম গানে সামিরা খান মাহি

আপডেট টাইম : ০৭:১৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫