ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসের মাঝামাঝিতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে শোনা ‍গিয়েছিল, তিনটি শহরে গড়াতে পারে আসন্ন সিরিজ। তবে দুই ফরম্যাটের সিরিজ মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে তারা। এরপর অক্টোবর নভেম্বরে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ক্যারিবীয়রা। এরই মধ্যে আসন্ন তিনটি সিরিজেরই সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে তাদের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। আর তিন ম্যাচের টি২০ সিরিজ মাঠে গড়াবে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর।

এর আগে শারজাহতে নেপালের বিপক্ষে সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩০ সেপ্টেম্বর।

বাংলাদেশের সঙ্গে উইন্ডিজ সিরিজের ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও গণমাধ্যমকে একটি সূত্র জানিয়েছে, প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে চট্টগ্রামে। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজে বাংলাদেশই হোয়াইটওয়াশ হয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ ড্রয়ে।

বাংলাদেশ সিরিজের পর ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে উইন্ডিজ। প্রথম টেস্টটি আহমেদাবাদে শুরু হবে ২ অক্টোবর থেকে। আর দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ১০ অক্টোবর দিল্লিতে। এরপর নভেম্বর-ডিসেম্বরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে নিউজিল্যান্ড। এই পূর্ণাঙ্গ সিরিজটি অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের মাটিতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

আপডেট টাইম : ০৭:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫