ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দুর্দান্ত অভিষেক সাকিবের

ক্রীড়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে দুর্দান্ত অভিষেক হয়েছে সাকিব আল হাসানের। আটালান্টা ফায়ারের হয়ে ব্যাটে-বলে মুন্সিয়ানা দেখিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। সাকিবের জ্বলে ওঠার দিনে আটালান্টা ফায়ার ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে মরিসভিল র‌্যাপটর্সকে।

এদিন ১৭ বলে অপরাজিত ২৭ রান আর বোলিংয়ে ৯ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। মাইনর লিগ ক্রিকেট যুক্তরাষ্ট্রের একটি পেশাদার টি-টোয়েন্টি লিগ। সেখানকার বড় প্রতিযোগিতা মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) জন্য এটি উন্নয়নমূলক লিগ।

মাইনর লিগে সাকিবের শুরুটা পুরোনো দিনের মতোই হলো। ছয়ে ব্যাট করেন সাকিব। আরেক বাঁহাতি ব্যাটসম্যান স্টিভেন টেলরের সঙ্গে গড়েন ৪১ বলে ৭৯ রানের জুটি। ৩ চার ও ১ ছক্কা মারেন সাকিব। টেলর ৬২ বলে করেন অপরাজিত ৯৭। এই ইনিংসে ১২টি ছক্কা মেরেছেন টেলর, কোনো চার ছিল না।

বোলিংয়ে অবশ্য সাকিব তার চার ওভারের কোটা পূরণ করতে পারেননি। ২ ওভার বোলিং করেন। অবশ্য আটালান্টার হয়ে সানি প্যাটেল ছাড়া কেউই বোলিং কোটা পূর্ণ করেননি। যুক্তরাষ্ট্রের এই স্পিনার ৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

আটালান্টা: ২০ ওভারে ১৮১/৪ (টেলর ৯৭*, সাকিব ২৭*; রিত্বিক ১/২৩)

মরিসভিল: ২০ ওভারে ৮৫/৭ (রাজ ৫০, আনিশ ২৪; সানি ৩/৫, সাকিব ২/৯)

ফল: আটালান্টা ৯৬ রানে জয়ী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দুর্দান্ত অভিষেক সাকিবের

আপডেট টাইম : ০৪:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫