ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

এমন উষ্ণ বার্তা পেয়ে আমি কৃতজ্ঞ : মোহনলাল

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মালয়ালম সিনেমার মহাতারকা মোহনলাল।

২০২৩ সালের এই সম্মাননা পেতে যাচ্ছেন তিনি, যা শনিবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

এই খবর প্রকাশের পর থেকেই অভিনন্দন বন্যায় ভাসছেন এই কিংবদন্তি অভিনেতা। তার এই অর্জনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার বিকেলে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে নরেন্দ্র মোদি মোহনলালের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করেন।

সেখানে তিনি লিখেছেন, ‘মোহনলাল একজন বহুমুখী প্রতিভার অধিকারী। গত কয়েক দশক ধরে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে চলেছে। শুধু মালয়ালম নয়, তামিল, তেলেগু, কন্নড় এবং হিন্দি ছবিতেও তিনি তার অসাধারণ অভিনয়শৈলী দেখিয়েছেন।’

‘কেরালার সংস্কৃতির প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে, যা তার বিভিন্ন কাজের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তার এই অভিনয় প্রতিভা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

প্রধানমন্ত্রীর এমন শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত হয়ে মোহনলাল পাল্টা পোস্টে তাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে আমি সত্যিই অভিভূত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে এমন উষ্ণ বার্তা পেয়ে আমি কৃতজ্ঞ। আমার দীর্ঘ অভিনয় জীবনে যারা আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ।’

মোহনলাল তার চার দশকেরও বেশি সময়ের অভিনয় জীবনে প্রায় ৪০০ ছবিতে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা তাকে ভারতের অন্যতম সেরা অভিনেতার মর্যাদা দিয়েছে। এই সম্মাননা তার দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের এক অসাধারণ স্বীকৃতি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

এমন উষ্ণ বার্তা পেয়ে আমি কৃতজ্ঞ : মোহনলাল

আপডেট টাইম : ১২:০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫