ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিসিবি নির্বাচনে মনোনয়ন কিনলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ক্যাটাগরি–২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন নেন তামিম।

তবে সরাসরি উপস্থিত ছিলেন না তামিম। তার হয়ে রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান মনোনয়ন ফর্ম নেন। তামিম ছাড়াও এদিন আরও কয়েকজন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।

দিনের শুরুতে ক্যাটাগরি-বি থেকে পরিচালক পদে ফর্ম সংগ্রহ করেন ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম। ক্যাটাগরি-সি থেকে মনোনয়ন নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল।

বিসিবি গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে।

জেলা ও বিভাগীয় ক্যাটাগরি : এখানে ৭১ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন।

ক্লাব ক্যাটাগরি : এই ক্যাটাগরির ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক।

বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরি : মোট ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন।

এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আরও দুইজন পরিচালক মনোনীত হবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিসিবি নির্বাচনে মনোনয়ন কিনলেন তামিম ইকবাল

আপডেট টাইম : ০৭:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫