ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ট্রফি বিতর্কে ভারতকে ধুয়ে দিলেন এবি ডি ভিলিয়ের্স

 ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে শিরোপা জয়ের পরও ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। তাদের এমন পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।

বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আসতে থাকায় এবার সেই আলোচনায় যোগ দিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স। তিনি সরাসরি ভারতের সমালোচনা করে বলেন, ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। ভারতীয় দল আসলে যিনি ট্রফি তুলে দিচ্ছিলেন, তাকে নিয়ে খুশি ছিল না। কিন্তু আমি মনে করি খেলাধুলায় এর কোনো স্থান নেই। রাজনীতি আলাদা, খেলাধুলা আলাদা।

এবি ডি ভিলিয়ার্স তার ইউটিউব চ্যানেলে তিনি একথা বলেন। এবি ডি ভিলিয়ার্স আরও বলেন, খেলাধুলাকে তার নিজস্ব আনন্দের জায়গা থেকে উদ্‌যাপন করা উচিত। এটা সত্যিই দুঃখজনক ছিল, তবে আশা করি ভবিষ্যতে বিষয়টা মিটে যাবে। এমন ঘটনা খেলোয়াড়দের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে, যা আমি একদমই পছন্দ করি না। ফাইনালের শেষে আসলেই পরিস্থিতি ছিল বেশ অস্বস্তিকর।

তবে বিতর্কের বাইরে ভারতীয় দলের ক্রিকেটীয় পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ভারত অসাধারণ ফর্মে আছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব দূরে নয়। ভারতীয় দল প্রতিভায় ভরপুর এবং বড় ম্যাচে নিজেদের প্রমাণ করতে জানে। তাদের এই দাপুটে খেলা সত্যিই উপভোগ্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ট্রফি বিতর্কে ভারতকে ধুয়ে দিলেন এবি ডি ভিলিয়ের্স

আপডেট টাইম : ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫