ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সায়মন তারিকের সিনেমায় শিপন-মিষ্টি জান্নাত

বিনোদন প্রতিবেদক:
প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সিনেমার নাম ‘বিবর’। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। দেওয়ান নাজমুলের গল্পে ও বাবুল রেজার সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন সায়মন তারিক।

এরই মধ্যে সিনেমাটির একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ১০০ মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় গানটির শিরোনাম ‘অল্প কথার গল্প তুমি’। দ্বৈতভাবে গেয়েছেন সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ মিলন ও সানজিদা রিমা। সালাউদ্দিন সাগরের কথায়, পলক হাসানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।

এ প্রসঙ্গে পরিচালক সায়মন তারিক বলেন, ‘চলতি মাসের শেষের দিকে বিবর সিনেমার কাজ শুরু হবে। একটানা কাজ করে এর দৃশ্য ধারণ শেষ হবে। এরই মধ্যে একটি গানের কাজ শেষ হয়েছে। দর্শক এই সিনেমার মাধ্যমে নতুন একটি জুটি উপহার পেতে যাচ্ছে।’

মিষ্টি জান্নাত বলেন, ‘অন্যরকম একটি গল্পে কাজ করতে যাচ্ছি। গল্পটা পছন্দ হওয়াতে কাজটি করতে আগ্রহী হয়েছি। মানসিক বিপর্যয়ের কারণে গত মাসে নির্ধারিত শুটিং শুরু করতে পারিনি। এখন আবার নতুন উদ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছি।’

সায়মন তারিক টিম অ্যান্ড ব্রাদার্স চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে আরো অভিনয় করছেন শাকিবা, জান্নাত আফরিন, কামরুল ইসলাম বাহার, আলমগীর কবির, নাবিলা চৌধুরী, সিমু লিজা, সোনিয়া সুলতানা, সানজিদা কামিজ, শাওন আশরাফ ও ওমর মালিক। সিনেমাটি প্রযোজনা করছেন আশরাফুল ইসলাম জুয়েল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সায়মন তারিকের সিনেমায় শিপন-মিষ্টি জান্নাত

আপডেট টাইম : ০৭:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫