ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

সূচক ও লেনদেনের পাশাপাশি ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে ডিএসইর বাজার মূলধন বেড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা।
দিনের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ১৭৭ কোটি টাকা। যা আগের কার্যদিবসের শেষে লেনদেন ছিল ৩ লাখ ৮৪ হাজার ৭৪২ টাকা। এ হিসাবে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৪৩৫ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ৯৩টির। আর দাম অপরিবর্তিত ১৮টির।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচকটি ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৪ পয়েন্টে অবস্থান করছে। আর শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ পয়েন্টে।

সব সূচকের উত্থানের পাশাপাশি বাজারটিতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে ৪৩৭ কোটি ৭৭ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪০৬ কোটি টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ৩১ কোটি ৭৭ লাখ টাকা।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ১৭ কোটি ৩০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

এছাড়া বাজারটিতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যাল, মুন্নু সিরামিক, সিঙ্গার বাংলাদেশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, বাংলাদেশ সাবমেরিন কেবলস এবং বিকন ফার্মাসিউটিক্যাল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯৪ পয়েন্টে। বাজারটিতে হাত বদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম। লেনদেন হয়েছে ২০ কোটি ৪০ লাখ টাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

আপডেট টাইম : ০৭:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯