ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

টানা দুই ম্যাচে ডাক পেলেন কোহলি

 ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির সংগ্রামের ধারা অব্যাহত থাকল। বৃহস্পতিবার অ্যাডিলেডে কোহলি ধারাবাহিক দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হলেন।

২০২১ সালে আহমেদাবাদে একবার টেস্ট ও টি-টোয়েন্টিতে টানা শূন্য করেছিলেন তিনি।

বৃহস্পতিবার অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ভারত। টস হেরে ব্যাট করতে নেমে ১৭ রানেই দুই উইকেট হারায় শুভমান গিলের দল।

অধিনায়ক শুভমান গিল ৯ রান করে বার্টলেটের করা আউট হয়ে ফেরেন। ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমে বার্টলেটের সেই ওভারের পঞ্চম বলে আউট হয়ে গেছেন বিরাট কোহলিও। চার বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারেননি ৩৬ বছর বয়সী এই ডানহাতি।

অজিদের এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার তর্জনি উঁচিয়ে আউট ঘোষণার পর রিভিউ নেননি কোহলি। বিদেশে নিজের প্রিয় ভেন্যু অ্যাডিলেডে প্রথমবারের মতো শূন্য রানে আউট হলেন তিনি।

অস্ট্রেলিয়ায় ওয়ানডেতে এটি কোহলির দ্বিতীয় শূন্য রানে আউট হওয়ার ঘটনা, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তার চতুর্থ ডাক। এটি আন্তর্জাতিক ক্রিকেটে তার ৪০তম ডাক, ভারতের হয়ে সব ফরম্যাট মিলিয়ে তার চেয়ে বেশি (৪৩) ডাক রয়েছে কেবল জহির খানের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

টানা দুই ম্যাচে ডাক পেলেন কোহলি

আপডেট টাইম : ০৩:২৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫