ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আকবরের নেতৃত্বে হংকং সিক্সেসে খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: ২০২৫ সালের হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ের টিন কং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান আকবর আলী।

বাংলাদেশ কখনো হংকং সিক্সেসের শিরোপা জেতেনি। গত বছরের সেমিফাইনালই দেশের সেরা সাফল্য। এবার আকবর আলীর নেতৃত্বে দল চায় নতুন ইতিহাস গড়তে।

গত বছরের টুর্নামেন্টে খেলা পেসার আবু হায়দার রনি এবারও দলে থাকছেন। ওপেনার জিসান আলম ও জায়গা পেয়েছেন; গত বছর চার ম্যাচে ১৫২ রান ও ৬ উইকেট নেন তিনি।

পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন চার ম্যাচে তিন উইকেটের সঙ্গে দলে আছেন। বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই খেলেছেন মোসাদ্দেক হোসেন। বিশেষজ্ঞ স্পিনার রাকিবুল হাসান ও পেস অলরাউন্ডার তোফায়েল আহমেদও দলে রাখা হয়েছে।

১৯৯২ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের এবারের আসর ২১তম। ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবারে অংশ নিচ্ছে ১২টি দল।

বাংলাদেশের গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও হংকং। প্রতি গ্রুপের সেরা দুটি দল যাবে কোয়ার্টার ফাইনালে।

বাংলাদেশের দল: আকবর আলী (অধিনায়ক), আবু হায়দার, জিসান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আকবরের নেতৃত্বে হংকং সিক্সেসে খেলবে বাংলাদেশ

আপডেট টাইম : ০৬:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫