ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

যারা ফেব্রুয়ারির নির্বাচন চায় না, তারা জনগণের অধিকারবিরোধী শক্তি: এম এ মালিক

নিজস্ব প্রতিবেদক ঃ
বাংলাদেশে এখন একটি ষড়যন্ত্র চলছে—গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। যারা ফেব্রুয়ারির অবাধ নির্বাচন চায় না, তারা জনগণের অধিকারবিরোধী শক্তি। আমরা শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ চাই। গত ১৫ বছরে দেশে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ ও মন্দিরের উন্নয়ন স্থবির হয়ে আছে। বিএনপি সরকার গঠন করলে এই জনগণের অধিকার ও উন্নয়নের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলব।

৩০ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বালাগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব গৌড়িপুর ইউনিয়নে গণসংযোগ ও সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক।

এম এ মালিক জানান, দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক, বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প নিয়ে তিনি প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন। ইতোমধ্যে কয়েকটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং কয়েকটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, “আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশকে ভালোবাসি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে উন্নয়নের বাংলাদেশ গড়ে উঠবে।”

তিনি সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত জনতাকে সালাম ও শুভেচ্ছা জানান এবং তাঁদের সুস্থতা ও দেশের কল্যাণের জন্য দোয়া কামনা করেন।

আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬ নং পূর্ব গৌড়িপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, সিলেট জেলা বিএনপির সহ-ক্ষু্দ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, বালাগঞ্জ উপজেলা জাসাস এর ভারপ্রাপ্ত সভাপতি শেরুল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহআলম, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

যারা ফেব্রুয়ারির নির্বাচন চায় না, তারা জনগণের অধিকারবিরোধী শক্তি: এম এ মালিক

আপডেট টাইম : ১০:৫১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫