ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: দেশের ক্রীড়াঙ্গনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আরেকটি গৌরবোজ্জ্বল অর্জন—৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি জুডো দল।

৭ ও ৮ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। এতে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিকেএসপি-সহ মোট ১৪টি জুডো দল অংশ নেয়।

৮ নভেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজিবি জুডো দলের ১৬ জন খেলোয়াড় ৮টি ওজন শ্রেণিতে অংশ নেন। তাঁদের অসাধারণ ক্রীড়া দক্ষতায় দলটি মোট ৪টি স্বর্ণপদক, ৩টি রৌপ্যপদক ও ৪টি তাম্রপদক অর্জন করে। এর মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জাতীয় জুডো প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে, বাংলাদেশ সেনাবাহিনী জুডো দল ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি তাম্রপদক জিতে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. মোঃ মোখলেছুর রহমান। তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) মেজর এম. জাহিদ হাসান মারুফ, বিজিবি জুডো দলের কোচ এবং অন্যান্য কর্মকর্তারা।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, খেলোয়াড়দের এই ক্রীড়া নৈপুণ্য ও শৃঙ্খলা ভবিষ্যতে বিজিবিকে আরও আন্তর্জাতিক সাফল্যের পথে এগিয়ে নেবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫