ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ফিফার নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ফিফা সিরিজ ২০২৬’

স্পোর্টস ডেস্ক: ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে। ‘ফিফা সিরিজ ২০২৬’ নামের এই টুর্নামেন্ট আগামী বছরের মার্চ ও এপ্রিলে আন্তর্জাতিক বিরতিতে অনুষ্ঠিত হবে। কম পরিচিত ও তুলনামূলকভাবে দুর্বল ফুটবল খেলুড়ে দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত করাই নতুন এ টুর্নামেন্টের মূল লক্ষ্য।

ফিফার মতে, তুলনামূলকভাবে কম আলোচিত ও অপেক্ষাকৃত দুর্বল ফুটবলখেলুড়ে দেশগুলোর উন্নয়নকে ত্বরান্বিত করাই এ সিরিজের মূল উদ্দেশ্য। এতে পুরুষ ও নারী দুই বিভাগেই জাতীয় দলগুলো অংশ নেবে।

পুরুষদের ম্যাচগুলো আয়োজন করা হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে। আর নারী দলগুলোকে নিয়ে আয়োজন করা ফিফা সিরিজটি অনুষ্ঠিত হবে ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে।

ফিফা সিরিজ ২০২৬ হচ্ছে ২০২৪ সালের পাইলট সংস্করণের সফলতার পর প্রথম বড় পরিসরে আয়োজিত সংস্করণ। এতে আরও বেশি অংশগ্রহণকারী সদস্য সংস্থা (PMA) এবং আরও বেশি আয়োজক দেশ যুক্ত হয়েছে। এছাড়াও প্রথমবারের মতো যোগ হয়েছে নারীদের জন্য পৃথক আসর।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন,‘ফিফা সিরিজের লক্ষ্য হলো খেলোয়াড়, কোচ ও ভক্তদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্যকে আরও বিস্তৃতভাবে তুলে ধরা।’

ফিফা জানিয়েছে, বিভিন্ন মহাদেশের দলগুলো পরস্পরের মুখোমুখি হবে প্রীতি ম্যাচ ফরম্যাটে। এতে আন্তর্জাতিক সূচিতে নতুন ম্যাচ যোগ না করেই দলগুলো  প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। যারা সাধারণত অন্য মহাদেশের দলের সঙ্গে খেলার সুযোগ পায় না, তারা এই সিরিজে নতুন অভিজ্ঞতা অর্জন করবে। ২০২৬ সালের শুরুতে টুর্নামেন্ট সম্পর্কে আরও বিস্তারিত প্রকাশ করা হবে।

সূত্র: ইনসাইড ফিফা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ফিফার নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ফিফা সিরিজ ২০২৬’

আপডেট টাইম : ০৭:০২:০১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫