ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

দুদক কর্মকর্তাদের নিয়মিত সম্পদের হিসাব দিতে হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জড়িতদের নিয়মিত সম্পদের হিসাব দেয়ার বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জড়িতদের নিয়মিত সম্পদের হিসাব দেয়ার বিধান রাখা হয়েছে।

রাজউক আইন প্রসঙ্গে তিনি জানান, সারাদেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজউকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কি না, সে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।

রোহিঙ্গা সংকট নিরসন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘২০১৭ সাল থেকে যথাযথ পদক্ষেপ নিলে রোহিঙ্গা প্রত্যাবাসনের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকত। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব পদক্ষেপ নিয়েছে পরের সরকারগুলো সেসবের ফল পাবে।

এর আগে দুদক অধ্যাদেশ ছাড়াও উপদেষ্টা পরিষদ আরও তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এগুলো হলো- জাতীয় মানবাধিকার অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অধ্যাদেশ, মানব পাচার প্রতিরোধ ও অভিভাসন অধ্যাদেশ, এবং রাজউক আইন ২০২৫-এর অনুমোদন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

দুদক কর্মকর্তাদের নিয়মিত সম্পদের হিসাব দিতে হবে: প্রেস সচিব

আপডেট টাইম : ০৭:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫