ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আরব আমিরাতে অবশিষ্ট কারাবন্দিরা শিগগিরই মুক্তি পাচ্ছেন: আসিফ নজরুল

 নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন সময়ে সংযুক্ত আরব আমিরাতে আটক প্রবাসীদের মধ্য থেকে ১৮৮ জন দেশে ফিরে এসেছেন। দেশটির কারাগারে বন্দি থাকা অবশিষ্ট ২৪ জন শিগগিরই মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বন্দি থাকা অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও জানান, গত বছর সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের পর পরই প্রথম ধাপে আটক ১৮৮ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানকালীন বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথম দফায় আরব আমিরাতে আটক ৫৭ জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। পরে গত বছরের ২৮ আগস্ট আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলে আটক বাংলাদেশিদের সাজা মওকুফের অনুরোধ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরই পরিপ্রেক্ষিতে প্রবাসীরা গত বছরের সেপ্টেম্বরে দেশে ফিরতে শুরু করেন।

এদিকে দেশে ফেরা এসব কর্মীদের পুনর্বাসনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ১৮৬ জন কর্মীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আরব আমিরাতে অবশিষ্ট কারাবন্দিরা শিগগিরই মুক্তি পাচ্ছেন: আসিফ নজরুল

আপডেট টাইম : ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫