ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

দুই মাস পর দলে ফিরলেন হার্দিক

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি দলে ফিরলেন হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডারকে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চোটের কারণে দুই মাস দলের বাইরে ছিলেন হার্দিক পান্ডিয়া।

তবে তার খেলা নির্ভর করবে বিসিসিআইয়ের ফিটনেস টিমের অনুমতির ওপর। আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যথারীতি ভারতকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

দলে জায়গা হয়নি রিঙ্কি সিং ও নিতিশ কুমার রেড্ডির। সম্প্রতি দুজনই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে ছিলেন। সেই সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কেবল এ দুজনই।

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে গত মঙ্গলবার পান্ডিয়া বারোদার হয়ে বল হাতে ৫২ রান খরচায় ১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে খেলেন ৪২ রানে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস। যা তাকে আবারও স্কোয়াডে ফিরিয়েছে।

অস্ট্রেলিয়া সফরে ব্যাটিং করার সুযোগ পাননি রিঙ্কু। শুধুমাত্র সিরিজের শেষ টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন তিনি। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয় ৪.৫ ওভারেই। সেই সিরিজে কোনো সুযোগ পাননি রেড্ডি। হার্দিক ফিট হয়ে ওঠায় বাদ পড়তে হলো তাকে।

গিল যদি পুরোপুরি সেরে না ওঠেন তবে তার জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে। জুটি বাধবেন অভিষেক শর্মার সঙ্গে। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে আছেন জিতেশ শর্মা।

পেস বোলারদের লাইনআপকে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ। তার সঙ্গী হিসেবে থাকবেন অর্শদীপ সিং, হর্ষিত রানা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, স্পিনার হিসেবে থাকছেন বরুণ চক্রবর্তী ও কুলদিপ যাদব। অলরাউন্ডারদের তালিকায় অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।

ঘোষিত দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদিপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

দুই মাস পর দলে ফিরলেন হার্দিক

আপডেট টাইম : ০৫:১৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫