ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব

৪০০ বছরের পুরনো গল্প দেখাবে ‘রঙবাজার’, ট্রেইলার প্রকাশ

বিনোদন প্রতিবেদক: অন্ধকারের আড়ালে চাপা পড়ে থাকা এক নিষ্ঠুর বাস্তবতার গল্প নিয়ে মুক্তির অপেক্ষায় থাকা ‘রঙবাজার’ সিনেমার ট্রেইলার প্রকাশ্যে এসেছে।

রাশিদ পলাশের নির্মাণে রোববার প্রকাশ পাওয়া এক মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেইলারে একটি যৌন পল্লীর বাসিন্দাদের জীবন, লড়াই ও টিকে থাকার গল্পের আঁচ পাওয়া গেছে।

ট্রেইলারের ভিডিওতে এক নারী কণ্ঠে শোনা গেছে- হাজার বছরের পুরনো গল্প, প্রতি রাতে এই রঙবাজারে আসর জমায় সমাজপতিরা, এই বাজারেই সিদ্ধান্ত নেওয়া হয় রাজনীতির, সমাজনীতির ও সভ্যতার। দুনিয়াটাই একটা রঙবাজার। আর সবাই সেই বাজারের দালাল।

একটি যৌনপল্লী উচ্ছেদের ঘটনা নিয়ে প্রায় দুই বছর আগে ‘রঙবাজার’ বানানোর কাজ শুরু করেন পলাশ। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে ৪০০ বছরের পুরনো যৌনপল্লী এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা।

‘রঙবাজারে’ কাজ করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ এক ঝাঁক শিল্পী। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় সিনেমার শুটিং হয়েছে।

লাইভ টেকনোলজি প্রযোজিত ‘রঙবাজারে’ তিনটি গান রয়েছে। সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী

৪০০ বছরের পুরনো গল্প দেখাবে ‘রঙবাজার’, ট্রেইলার প্রকাশ

আপডেট টাইম : ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬