ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

রংপুর ভালো অবস্থানে দাবি করে যা বললেন পাকিস্তানি পেসার

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৬ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের সিরিজ শেষ করে বিপিএলে যোগ দেওয়া এই ক্রিকেটার বিশ্বাসী, দল এখনও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ধরে রাখতে পারবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই থেকে চারে নেমে গেলেও, ফাহিম আশরাফ আত্মবিশ্বাসী যে রংপুর ঘুরে দাঁড়াবে এবং চ্যাম্পিয়ন হবে।

সংবাদ সম্মেলনে আজ (বুধবার) ফাহিম আশরাফ বলেন, ‘যখন রেখে গিয়েছিলাম দল ভালো খেলছিল। এখন দলকে প্লে-অফে নেওয়ার চ্যালেঞ্জ। এদিকেই এখন মনোযোগ। রংপুর এমন দল যারা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। এখনও ভালো অবস্থায়ই আছে। একটা ম্যাচ জিতলেই মোমেন্টাম চলে আসবে, প্লে-অফ খেলব ফাইনালেও যাব।’

ফাহিম আশরাফ দলের জয়ে অবদান রাখতে চান, ‘আমার চেষ্টা দলের জন্য অবদান রাখার। সবসময় যাতে পারফর্ম করতে পারি। সেরাটা দিতে পারি। বাকিটা সমর্থকরা বলতে পারবেন আমি রংপুরের জন্য লাকি চার্ম কি না।’

দলের অধিনায়ক নুরুল হাসান সোহানের প্রশংসা করে ফাহিম বলেন, ‘সব খেলোয়াড় জেতার জন্য খেলে। সোহান ভালো ফর্মে না থাকলেও ভালো অধিনায়কত্ব করছে। বোলিং বিভাগকে দারুণ দেখভাল করছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

রংপুর ভালো অবস্থানে দাবি করে যা বললেন পাকিস্তানি পেসার

আপডেট টাইম : ০৭:৩১:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬