ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব

‘ডন ৩’-এ কি ফিরবেন শাহরুখ?

 বিনোদন ডেস্ক: ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’-এর কাস্টিং ঘিরে জল্পনা যেন থামছেই না। প্রথম দুই কিস্তিতে শাহরুখ খান অভিনীত আইকনিক চরিত্র ‘ডন’ দর্শকমনে গভীর ছাপ ফেলেছিল। তবে তৃতীয় কিস্তিতে হঠাৎ করেই নায়ক হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলে বিতর্ক শুরু হয়।

মাসখানেক আগে সেই বিতর্কে নতুন মোড় আসে, যখন জানা যায়-রণবীর সিং আর ‘ডন ৩’-এর অংশ নন। এমন পরিস্থিতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে, ‘ডন ৩’-এ আবারও ফিরতে যাচ্ছেন শাহরুখ খান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান ‘ডন ৩’-এ ফিরতে রাজি হতে পারেন। তবে একটি বিশেষ শর্তে। বলা হচ্ছে, তিনি চান এই সিনেমার পরিচালনার দায়িত্ব নেবেন ‘জাওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি।

তার বিশ্বাস, অ্যাটলির পরিচালনায় সিনেমাটির ভিজ্যুয়াল স্কেল এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও আকর্ষণ অনেকটাই বেড়ে যাবে। সেই কারণেই এই শর্তে তিনি সিনেমাটিতে ফেরার বিষয়ে ইতিবাচক হতে পারেন বলে সূত্রের খবর।

‘ডন’ ও ‘ডন ২’-এ শাহরুখের অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। পরে ‘ডন ৩’-এ রণবীরকে নিয়ে নতুন পরিকল্পনা করা হলেও শিডিউলের জটিলতা, সৃজনশীল মতপার্থক্য ও অন্যান্য সমস্যার কারণে সেই কাস্টিং চূড়ান্ত রূপ পায়নি। রণবীরের সরে যাওয়া এবং শাহরুখের সম্ভাব্য প্রত্যাবর্তন এই ‘ডন ৩’-কে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। তবে এখন পর্যন্ত প্রযোজক বা নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

ফলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত না হলেও যদি এই জল্পনা সত্যি হয়, তাহলে ‘ডন’ সিরিজের পুরনো জাদু নতুন রূপে আবারও বড় পর্দায় ফিরে আসতে পারে বলে মনে করছেন সিনেপ্রেমীরা।

এদিকে, শাহরুখের আগামী সিনেমা ‘কিং’ ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। তার জন্মদিনেই সিনেমার নাম ঘোষণা করেছিল রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’র পরিচালকও ছিলেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী

‘ডন ৩’-এ কি ফিরবেন শাহরুখ?

আপডেট টাইম : ০৬:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬