ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

তারেক রহমানের নওগাঁ আগমন ঘিরে প্রস্তুতি তুঙ্গে, এটিম মাঠে সমাবেশ নির্ধারণ

বিশেষ প্রতিনিধি, নওগাঁ: রশিদুল হক জীবনঃ

জাতীয় রাজনীতিতে নতুন করে গতি আনতে উত্তরাঞ্চলমুখী নির্বাচনি প্রচারণায় নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই ধারাবাহিকতায় আগামী ২৯ জানুয়ারি নওগাঁ সফর করবেন তিনি। তার এই আগমনকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা ও প্রস্তুতি শুরু হয়েছে।

রোববার বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ নওগাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে সমাবেশ আয়োজনের প্রস্তুতি পর্যালোচনা করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতের নেতৃত্বে প্রতিনিধি দলটি সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন। দীর্ঘ পর্যালোচনা শেষে নওগাঁ শহরের ঐতিহ্যবাহী এটিম মাঠকে সমাবেশের জন্য চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়।

পরিদর্শন শেষে নওগাঁ শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। তিনি জানান, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান আগামী ২৯ জানুয়ারি রাজশাহী সফর করবেন। সেখানে কর্মসূচি শেষে তিনি নওগাঁয় আসবেন এবং পরবর্তীতে বগুড়া সফর করবেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তারেক রহমানের এই সমাবেশে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের জনগণের সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দেওয়া হবে। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচন ব্যবস্থা এবং ভবিষ্যৎ রাষ্ট্রপরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

তিনি বলেন, নওগাঁর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, এটিম মাঠের এই জনসমাবেশ জনস্রোতে পরিণত হবে এবং উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন বার্তা দেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা, নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী ডা. শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুর বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলামসহ জয়পুরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থী এবং স্থানীয় নেতৃবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

তারেক রহমানের নওগাঁ আগমন ঘিরে প্রস্তুতি তুঙ্গে, এটিম মাঠে সমাবেশ নির্ধারণ

আপডেট টাইম : ০৬:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬