ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে যাচ্ছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে ১৫ দিনও বাকি নেই। এমন সময়ে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান কি আইসিসি ইভেন্টে অংশ নেবে নাকি বর্জন করবে, সে ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হবে আজই। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, ভারতের বিপক্ষে বিশ্বকাপে নাও খেলতে পারে পাকিস্তান।

পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম সূত্রের বরাতে জানিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান সরকারের কাছ থেকে চূড়ান্ত অনুমতি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পিসিবি। এ লক্ষ্যে আজ সোমবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ওই বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণের পাশাপাশি ভারতের বিপরীতে ম্যাচ না খেলার বিকল্পটি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে পাকিস্তান পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও আলোচনায় থাকতে পারে।

সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশের দলের সঙ্গে আইসিসির আচরণকে অন্যায্য ও পক্ষপাতদুষ্ট হিসেবে দেখছে পাকিস্তান। এ কারণে আইসিসির তথাকথিত দ্বিমুখী নীতির প্রতিবাদ হিসেবে কঠোর সিদ্ধান্ত নিতে পারে পিসিবি।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিষয়ে বোর্ডের অবস্থান তাদের জানান। খেলোয়াড়রা চেয়ারম্যানের নীতিগত অবস্থানের প্রশংসা করেন এবং তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন।

পাক-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের আগে জাতীয় দলকে শুভকামনা জানিয়ে মহসিন নাকভি বলেন, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান নীতিগত এবং পিসিবি আইসিসির দ্বিমুখী নীতিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।

সূত্র: বিবিসি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে যাচ্ছে পাকিস্তান

আপডেট টাইম : ০৩:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬