ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটপ্রার্থীর সমর্থনে রাজপথে গণজোয়ার

হাফসা আক্তারঃ

রাজধানীর উত্তরায় জামায়াত-এনসিপি ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আরিফুল ইসলামের সমর্থনে ‘ইনসাফের যাত্রা’ শীর্ষক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) বিকাল সাড়ে চারটায় উত্তরা আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি সম্পন্ন হয়। এতে নেতৃত্ব দেন জোট সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম। মিছিলটি এ সময় উত্তরার আজমপুর থেকে শুরু হয়ে রাজলক্ষী হয়ে শহিদ মুগ্ধ মঞ্চে এসে শেষ হয়।

মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি, জুলাই আন্দোলনের সক্রিয় সদস্যসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল শেষে উত্তরার মুগ্ধ মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী আরিফুল ইসলাম বলেন, ঢাকা-১৮ আসনে ১১ দলীয় ঐক্যজোটের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা দেখে বিএনপি নেতাকর্মীরা ভীত। তাই তারা কাপুরুষের মতো আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। আমরা দমে যাওয়ার পাত্র নই। ১২ তারিখ ব্যালটে জনগণই এর জবাব দিবে।

বক্তব্যে জামায়াতে ইসলামী নেতা অধ্যক্ষ আশরাফুল হক বলেন, ঢাকা-১৮ আসনে আমরা ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ আছি। ঢাকা-১৮ আসনে কোন সন্ত্রাস-চাঁদাবাজদের ঠাই হবে না।

ইনসাফের যাত্রা’য় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা সাইফুদ্দিন খন্দকার, নিয়ামতুল্লাহ আমিনসহ অন্যারা। বক্তব্যে ঢাকা-১৮ আসন ১১ দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলার নিন্দা জানান নেতৃবৃন্দরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটপ্রার্থীর সমর্থনে রাজপথে গণজোয়ার

আপডেট টাইম : ০৯:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬