ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‎পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার ৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের স্বর্ণের সন্ধান পেলেন শ্রমিকরা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত সহিদুজ্জামান রাসেল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডেঙ্গু রোগীদের আর্থিক সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ

অর্থনৈতিক প্রতিবেদক,সিটিজেন নিউজ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।

ব্যাংকগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্দেশ্যে দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় ডেঙ্গণ জ্বরের প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে। ফলে ডেঙ্গণ জ্বরে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের এ সংকটকালীন সময়ে চিহ্নিত করার আবশ্যকতা দেখা দিয়েছে।

হাসপাতালগুলোতে প্রতিনিধি পাঠিয়ে ডেঙ্গুতে আক্রান্ত প্রকৃত দরিদ্র ও অসহায় রোগী চিহ্নিত করার পরামর্শ দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, ‘ডেঙ্গু জ্বরের রক্ত পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সব ফি পরিশোধের পাশাপাশি রক্ত সংগ্রহ, প্রয়োজনীয় ঔষধপত্র, স্যালাইন, মশারি এবং অন্যান্য চিকিৎসাসামগ্রী দিয়ে ভূমিকা রাখতে পারে ব্যাংকগুলো।’

ব্যাংকের এই সহায়তা সামাজিক দায়বদ্ধতা খাতের (সিএসআর) ব্যয় হিসাবে দেখাতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, গত জুনের শুরুতে ঢাকায় ডেঙ্গু জ্বর দেখা দিলেও তা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এ বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৬৯ জন, যাদের আটজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে সংবাদপত্রে আসা খবরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা এ বছর অর্ধশত ছাড়িয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান

ডেঙ্গু রোগীদের আর্থিক সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ

আপডেট টাইম : ১২:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯