ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

হবিগঞ্জে মুফতি তাহেরির কর্মীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ মাধবপুরে ‘মোমবাতি’ প্রতীকের কর্মীর ওপর হামলার নিন্দা

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি, ফোরকান উদ্দিন রোমানঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে ইসলামী ফ্রন্ট মনোনীত ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থী মুফতি তাহেরির এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলা ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কয়েকজন দুর্বৃত্ত ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থী মুফতি তাহেরির কর্মী আবিদ হাসান শিপনের প্রচারণামূলক পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

ঘটনার পর আবিদ হাসান শিপন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পুরো ঘটনার বর্ণনা দেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে এর আগের দিন চুনারুঘাট উপজেলাও প্রচারণাকালে একই প্রার্থীর এক কর্মীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরি চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে, যা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাসেম বলেন,

“এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

হবিগঞ্জে মুফতি তাহেরির কর্মীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ মাধবপুরে ‘মোমবাতি’ প্রতীকের কর্মীর ওপর হামলার নিন্দা

আপডেট টাইম : ১০:৪৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬