ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

তালায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির নেতা নজরুল ইসলামকে সাময়িক অব্যাহতি

মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা তালা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি ও তালা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলামকে দলীয় পদ-পদবি ও দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল মানিকের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, এস এম নজরুল ইসলাম দায়িত্বে থাকা সত্ত্বেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ নির্বাচনী এলাকায় দল মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেননি। বরং দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীর পক্ষে সভা-সমাবেশ, জনসংযোগসহ বিভিন্ন নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে অংশগ্রহণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়াসহ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ কারণে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে জাতীয় পার্টির সাধারণ সদস্য পদসহ সকল পদ-পদবি ও দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ বিষয়ে প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আশরাফুজ্জামান আশু বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

তালায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির নেতা নজরুল ইসলামকে সাময়িক অব্যাহতি

আপডেট টাইম : ১০:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬