ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আয়ারল্যান্ডের অধিনায়ক স্টার্লিং

ক্রীড়া ডেস্ক:হাঁটুর ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে আর খেলতে পারবেন না আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। তার বদলি হিসেবে বিশ্বকাপের বাকি অংশে খেলার জন্য আয়ারল্যান্ড দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার স্যাম টপিং।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই দুর্ভাগ্যজনকভাবে চোট পান স্টার্লিং। একটি ক্যাচ নিতে গিয়ে ডান হাঁটুতে আঘাত লাগে তার। পরে ব্যাট করতে নেমে দ্রুত সিঙ্গেল নেওয়ার সময় সেই চোট আরও গুরুতর আকার ধারণ করে। ম্যাচ শেষে করা স্ক্যান রিপোর্টে হাঁটুর লিগামেন্টে ক্ষতির বিষয়টি নিশ্চিত হয়। ফলে তাকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে যেতে হয়েছে।

স্টার্লিংয়ের অনুপস্থিতি আয়ারল্যান্ডের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। দীর্ঘদিন ধরে দলের ব্যাটিং স্তম্ভ হওয়ার পাশাপাশি তিনি নেতৃত্বেও ছিলেন নির্ভরতার প্রতীক। বড় ম্যাচের চাপ সামলানো, ইনিংস গড়া, দলকে নেতৃত্ব দেওয়া সব ক্ষেত্রেই তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মতো মঞ্চে এমন একজন অধিনায়ককে হারানো দলটির জন্য কৌশলগতভাবেও বড় ক্ষতি হয়ে দাঁড়াতে পারে।

দলের হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রায়েম ওয়েস্টও স্বীকার করেছেন, স্টার্লিংয়ের অভিজ্ঞতা হারানোটা তিক্ত এক ধাক্কা। তিনি জানান, পুনর্বাসনের জন্য স্টার্লিং দ্রুতই দেশে ফিরবেন, যাতে ঘরের মাঠের মৌসুমের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন।

স্টার্লিংয়ের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ২০ বছর বয়সী তরুণ ওপেনার স্যাম টপিংকে। যদিও সম্ভাবনাময় এই ব্যাটারকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে, তবু বিশ্বকাপের চাপের মঞ্চে অধিনায়কের শূন্যতা পূরণ করা যে সহজ হবে না সেটা বলাই যায়।

আগামী ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। তবে অধিনায়ককে হারানোর ধাক্কা কাটিয়ে তারা কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আয়ারল্যান্ডের অধিনায়ক স্টার্লিং

আপডেট টাইম : ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬