ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‎পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার ৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের স্বর্ণের সন্ধান পেলেন শ্রমিকরা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত সহিদুজ্জামান রাসেল

নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। শপথ শেষে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই সম্ভাব্য মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়। সূত্রগুলো জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে যেতে পারে।

যদিও এর আগে দিনভর রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী অর্থ মন্ত্রণালয়েই তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে।

সূত্র আরও জানায়, বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন মোট ৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আব্দুল আউয়াল মিন্টু, কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, শামা ওবায়েদ, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, আ ন ম এহসানুল হক মিলনসহ আরও অনেকে।

তালিকাভুক্তদের মধ্যে মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে।

এদিকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন এমপি রাশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ইশরাক হোসেন, নুরুল হক নুর, জোনায়েদ সাকি, ববি হাজ্জাজসহ আরও কয়েকজন।

নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের আনুষ্ঠানিকতা ও দফতর বণ্টন বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

আপডেট টাইম : ০৪:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬