ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

টি-টোয়েন্টি ক্রিকেট বাবরের জন্য নয়: শোয়েব আখতার

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেট বাবর আজমের ব্যাটিংয়ের ধরন নিয়ে আলোচনা-সমালোচনা বেশ পুরনো। গত কয়েক বছরে ২০ ওভারের ক্রিকেট এগিয়ে গেলেও এখনো পেছনে পড়ে রয়েছেন পাকিস্তানের ডানহাতি ব্যাটার। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে ১৬০-১৯০ স্ট্রাইক রেটে রান তুলতে না পারায় ট্রলের মুখে পড়তে হচ্ছে তাকে। শোয়েব আখতার মনে করেন, বাবরের নিজেরই বোঝা উচিত ছিল টি-টোয়েন্টি ক্রিকেট তার জন্য নয়। মোহাম্মদ হাফিজ চোখে বাবরকে টপ অর্ডারে খেলানো ছাড়া কোনো বিকল্প নেই।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচে ২২ গড়ে ১১৫.৭৮ স্ট্রাইক রেটে বাবরের রান মাত্র ৬৬। বেশিরভাগ ম্যাচেই ধীরগতির শুরু করেছেন তিনি। নেদারল্যান্ডস ও ভারতের বিপক্ষে বাজে শটে উইকেট হারিয়ে বিশ্লেষকদের কাছে সমালোচনার মুখে পড়েন।

শোয়েব আখতার বলেন, সবার আগে বাবরের ভাবা উচিত ছিল, এই ফরম্যাটটা তার জন্য নয়। আর যদি বাবরকে খেলাতেই হয়, তাহলে তাকে প্রথম ছয় ওভারে ব্যাট করাতে হবে। বিষয়টি খুবই সহজ।

চলতি আসরে বাবরকে চার নম্বরে খেলানো হচ্ছে। নামিবিয়ার বিপক্ষেও তাকে নিচে নামানো হয়। কিন্তু সেখানে তিনি ব্যাটই করতে পারেননি। কোচ মাইক হেসন জানান, পাওয়ারপ্লেতে কম স্ট্রাইক রেটের কারণেই তাকে চার নম্বরে নামানো হয়েছে।

এদিকে, এই যুক্তি মানতে নারাজ পাকিস্তান দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তার মতে, বাবর চার নম্বরের ব্যাটার নন; ওপেনার বা তিন নম্বরেই তাকে খেলানো উচিত।

বৃষ্টিতে বাগড়ায় কলম্বোয় নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পাকিস্তান পেয়েছে এক পয়েন্ট। এর গ্রপপর্বের চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে নিজেদের গ্রুপে দ্বিতীয় সেরা হয়ে সুপার এইটে ওঠে পাকিস্তান। তবে তিন ম্যাচ জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যায় সালমান আগার দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

টি-টোয়েন্টি ক্রিকেট বাবরের জন্য নয়: শোয়েব আখতার

আপডেট টাইম : ১১:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬