ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ইন্টারকে বিদায় করে শেষ ষোলতে বোডো/গ্লিমট

ক্রীড়া ডেস্ক : নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে। দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে তারা গত মৌসুমের রানার্স-আপ ইন্টার মিলানকে সান সিরোতে ২-১ গোলে পরাজিত করেছে। প্লে-অফের দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে জিতে বোডো/গ্লিমট শেষ ১৬’তে জায়গা নিশ্চিত করেছে। একই সঙ্গে পরের রাউন্ড নিশ্চিত করেছে নিউক্যাসল ইউনাইটেড, এ্যাথলেটিকো মাদ্রিদ ও বায়ার লেভারকুসেন।

প্লে অফের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলে জয় পায় বোডো/গ্লিমট। প্রথম লেগ ৩-১ গোলে জেতায়, দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে জিতে শেষ ষোলোর টিকিট কেটেছে নরওয়ের ক্লাবটি।

প্রথম হাফে গোলশূন্য থাকার পর, দ্বিতীয় হাফে দুই গোল দিয়ে ইন্টারকে চমকে দেয় বোডো/গ্লিমট। ৫৮তম মিনিটে জেন্স পেটার হাউজ এবং ৭২তম মিনিটে হাকন এভজেন গোল করলে ইন্টারের বিদায় সেখানেই নিশ্চিত হয়ে যায়।

৭৬তম মিনিটে বাস্তোনি এক গোল শোধ দিলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ঘরের মাঠে হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় গত মৌসুমের রানার্স আপ দলটি। আর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসে শেষ ষোলোর টিকিট কাটল বোডো/গ্লিমট। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে তারা ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেটিকো মাদ্রিদের মতো ক্লাবকে হারিয়েছে।

ক্লাব ব্রুগের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন অ্যাতলেটিকোর সোরলোথ।
এদিকে রাতে আরও তিনটি ম্যাচ হয়েছে। ক্লাব ব্রুগকে ৪-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ৩-৩ গোলের নাটকীয় ড্র হয়েছিলো। শেষ ষোলোর টিকিট পেয়েছে জার্মান ক্লাব লেভারকুসেনও। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। তবে প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল লেভারকুসেন।

আর কারাবাগকে ৩-২ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। প্রথম লেগে ৬-১ গোলে জিতেছিল ইংলিশ ক্লাবটি। ফলে দুই লেগ মিলিয়ে ৯-৩ গোলে জিতে শেষ ষোলোতে তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ইন্টারকে বিদায় করে শেষ ষোলতে বোডো/গ্লিমট

আপডেট টাইম : ১১:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬