ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবন ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ভবনের মধ্যবর্তী প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপাচার্য ও অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের ছোট্ট পরিসর থেকে যাত্রা শুরু করে আজ বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার স্মৃতিচারণ করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। দীর্ঘ ১৭ বছর পর বিশ্ববিদ্যালয়ে এসে তিনি এর ইতিবাচক পরিবর্তন প্রত্যক্ষ করেছেন বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এ প্রতিষ্ঠানের শিক্ষাবান্ধব পরিবেশ প্রশংসনীয় হলেও এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে। শিক্ষার্থীর তুলনায় শিক্ষকসংখ্যা কম, ভবনগুলোর মাঝে পর্যাপ্ত দূরত্ব ও সবুজায়নের অভাব রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে জমি অধিগ্রহণের পরিকল্পনার কথাও তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন, জনাব তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকারের সহায়তায় বিশ্ববিদ্যালয়কে দেশ-বিদেশের র‌্যাংকিংয়ে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, রমজান মাসে আমরা যে সংযম ও আত্মশুদ্ধির চর্চা করি, তা যদি সারা বছর বজায় রাখা যায়, তবে একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। শত ব্যস্ততার মাঝেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় তিনি প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশিত উন্নয়ন সম্ভব হয়নি; বাজেট ও জনবল সংকট রয়েছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সকলকে কবি নজরুলের আদর্শ ধারণ করার আহ্বান জানান এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। ইফতার ও দোয়া মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং সদস্য-সচিব ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকারও বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৫৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬