ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

কৃষি সম্ভাবনা জোরদারে খাল খনন উদ্যোগ : এমপি হেলাল

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে কৃষি উন্নয়ন ঘটিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। তিনি আজ সোমবার বিকেলে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের কামারগাতী খাল খনন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন।

এমপি হেলাল বলেন, এ খাল পুনঃখননের মাধ্যমে অঞ্চলের কৃষি সম্ভাবনা আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং ফসল উৎপাদন বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এ খাল খনন কার্যক্রম শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পরে তিনি দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ প্রকল্পের আওতায় আত্রাই নদীর প্রতিরক্ষামূলক বাঁধ প্রকল্পের উদ্বোধন করেন।

এছাড়া, তেরখাদা উপজেলার কোলাবাজার এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) প্রকল্পের আওতায় বাগাশিয়া খাল এবং দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকার মমিনপুর খাল খনন কাজেরও উদ্বোধন করা হয়।

বিএডিসির এ প্রকল্পের আওতায় খাল খনন কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, নদী ও খাল পুনরুদ্ধার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

কৃষি সম্ভাবনা জোরদারে খাল খনন উদ্যোগ : এমপি হেলাল

আপডেট টাইম : ১২:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬