ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

এফবিসিসিআইয়ের ডেঙ্গুতে সতর্ক থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশব্যাপী ভয়াবহ ডেঙ্গু জ্বরের বিস্তার ঘটায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই দেশের ব্যবসায়ী সম্প্রদায়সহ সব নাগরিককে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে এফবিসিসিআই তার সদস্য দেশের সব জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশন নেতাদের ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক আলোচনা কর্মসূচি গ্রহণের অনুরোধ জানিয়েছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআইয়ের মহাসচিব হোসাইন জামিল বলেন, ‘দেশের ৬৪ জেলায় এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন ইতোমধ্যে মারাও গেছেন। রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা বেশি হলেও এ বছর ডেঙ্গু ভাইরাস দেশের সব জেলায়ই ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ তদারকির পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনগুলো নিরবচ্ছিনভাবে কাজ করে যাচ্ছে।’
এ পরিস্থিতিতে এফবিসিসিআই মনে করে, ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশার বিস্তার রোধে পরিবেশ পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সচেতনতামূলক প্রচারণা অত্যন্ত জরুরি। এ অবস্থায় এফবিসিসিআই তার সদস্য সব জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশন নেতাসহ দেশের সব নাগরিককে প্রয়োজনীয় সচেতনতা ও সতর্কতা গ্রহণের আহ্বান জানিয়েছে।

মহাসচিব আরও জানান, দেশব্যাপী ভয়াবহ রূপ নেয়া ডেঙ্গু বিস্তারের পরিপ্রেক্ষিতে এফবিসিসিআইয়ের উদ্যোগে আগামীকাল রোববার (৪ আগস্ট) বেলা ১১টায় এফবিসিসিআই মিলনায়তনে (৮ম তলা, ৬০, মতিঝিল) এক আলোচনা সভা হবে।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে সভায় এফবিসিসিআই অধিভুক্ত বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে এফবিসিসিআই সহ-সভাপতি ও পরিচালকরাও উপস্থিত থাকবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

এফবিসিসিআইয়ের ডেঙ্গুতে সতর্ক থাকার পরামর্শ

আপডেট টাইম : ১২:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯