ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক: বিশ্বের বর্তমান অস্থির পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।

রোববার (২ মার্চ) সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সেখানকার সাম্প্রতিক চিত্রগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং সাধারণ মানুষের জন্য কষ্টদায়ক বলেও উল্লেখ করেন তিনি।

ভিডিও বার্তায় নোরা ফাতেহি জানান, বিশ্বজুড়ে চলতে থাকা দীর্ঘদিনের সংঘাত ও ট্র্যাজেডির কারণে মানুষ এখন মানসিকভাবে ক্লান্ত। ভবিষ্যতে পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারে, সেই আশঙ্কা জনমনে ভয়ের সৃষ্টি করছে।

অভিনেত্রী বলেন, আর কোনো নিরীহ মানুষের প্রাণহানি যেন না হয়, এটাই চাই। এই কঠিন সময়ে একে অপরের পাশে থাকা, প্রার্থনা এবং মানসিক শক্তি জোগানোই সবচেয়ে জরুরি।

নোরা আরও উল্লেখ করেন, বিশ্ব হয়তো বর্তমানে বড় কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনে মানসিক ও অর্থনৈতিকভাবে পড়তে পারে।

কাজের ক্ষেত্রে বর্তমানে নোরা বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘দিলবার কি আঁখোঁ কা’ গানে তার পারফরম্যান্স দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া তিনি বর্তমানে কন্নড় ভাষার ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

আপডেট টাইম : ০৪:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬