ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট ! রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত সালমা চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংরক্ষিত আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন সালমা চৌধুরী।

রোববার (৪ আগস্ট) দুপুরে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন তাকে নির্বাচিত ঘোষণা করেন।
তিনি বলেন, সালমা চৌধুরী এ নির্বাচনে একমাত্র বৈধ প্রার্থী ছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ আগস্ট তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

এর আগে গত ২৮ জুলাই রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন সালমা চৌধুরীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

গত ৯ জুলাই (মঙ্গলবার) রুশেমা বেগম মারা গেলে জাতীয় সংসদের ৩৩৪ নম্বর সংরক্ষিত আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ অবস্থায় ১৮ জুলাই আসনটিতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৫ জুলাই, বাছাই ২৮ জুলাই। প্রত্যাহারের শেষ সময় ১ আগস্ট এবং ভোট ১৮ আগস্ট (রোববার)।

সালমা চৌধুরী সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত ওয়াজেদ চৌধুরীর মেয়ে।

সংরক্ষিত আসনের নির্বাচন আইন অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রাপ্ত আসন অনুসারে দলগুলোর মধ্যে সংরক্ষিত আসন বণ্টন করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী, ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের ৪৩টি, জাতীয় পার্টির চারটি, বিএনপির একটি, ওয়ার্কার্স পার্টির একটি এবং স্বতন্ত্ররা একটি আসন পায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট !

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত সালমা চৌধুরী

আপডেট টাইম : ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯