ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে রাজবাড়ীতে অভিযান

রাজবাড়ীতে জেলা প্রশাসন জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান অব্যাহত রেখেছে।

গতকাল শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার পলাশ ফিলিং স্টেশন, রাজবাড়ী ফিলিং স্টেশন, সপ্তবর্ণা ফিলিং স্টেশন, করিম ফিলিং স্টেশন, কাজী ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক। অভিযানের সময় পেট্রল, অকটেন ও ডিজেল এর সামগ্রিক মজুদ, চাহিদা ও সরবরাহ যাচাই করা হয়। ফিলিং স্টেশনগুলো যেনো বিভিন্ন পেট্রোলিয়াম তেলের মূল্য অধিক না রাখে ও কৃত্রিম সংকট সৃষ্টি না করে সে ব্যাপারে স্টেশনগুলোকে সতর্ক করা হয়। উপস্থিত ক্রেতাদেরকেও অধিক মাত্রায় তেল মজুদ না করে নাগরিক দায়িত্ব পালনে সচেষ্ট হবার জন্য আহ্বান জানান হয়। পেট্রোলিয়াম এর সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে রাজবাড়ীতে অভিযান

আপডেট টাইম : ১১:৪৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬