ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

জাতীয় দলের বিপক্ষে অল স্টারের দল ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্ক: গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ফাইনালও। যেখানে উত্তরাঞ্চলকে হারিয়ে শিরোপা জিতেছে মধ্যাঞ্চল। ফাইনাল শেষে পাকিস্তান সিরিজের আগে অবশ্য বিশ্রামে থাকতে পারছেন না জাতীয় দলের পাশাপাশি আরো বেশ কিছু ক্রিকেটার।

পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতিমূলক এ ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের বিসিএল অল স্টার্স স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিএল অল স্টার্স দলকে নেতৃত্ব দেবেন আকবর আলি। দলে আছেন জাতীয় দলে থাকা সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন ও তানভির ইসলাম।

এছাড়াও আছেন বিসিএলে দারুণ পারফরমেন্স করা মোসাদ্দেক হোসেন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, রিপন মন্ডল, জিসান আলমরা।

আগামীকাল ৭ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য গতকাল বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করেছে বিসিবি।

আগামী ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিসিএল অল স্টার্স দল : আকবর আলী (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক সৈকত, তানভির ইসলাম, রিপন মন্ডল, সৈয়দ খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম, নাইম হাসান।

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

জাতীয় দলের বিপক্ষে অল স্টারের দল ঘোষণা বিসিবির

আপডেট টাইম : ০৫:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬