ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মানুষকে স্বস্তি দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, মানুষকে স্বস্তি দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়ন এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নানামুখী কাজ করছে।

তিনি বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থার বিপর্যয় রোধ, অর্থনীতির উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু এবং কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের একটি কনভেনশন হলে গণসংহতি আন্দোলনের জেলা ও মহানগর শাখার আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাংকসহ পুরো আর্থিক ব্যবস্থার উপরে কিভাবে মানুষের আস্থা তৈরি হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের চাহিদা পূরণের মাধ্যমে মানুষের জীবনে সত্যিকার উন্নতি তৈরি হবে সেই লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সরকার, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ সামাজিক সুরক্ষার প্রশ্নে যেসব প্রতিশ্রুতি করেছিলো, সবার আগে সেগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।’

বর্তমান বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে জ্বালানি তেল আমদানি-রপ্তানিসহ বিভিন্ন খাতে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘এসব সংকট মোকাবিলায় সবার ধৈর্য ও ঐক্য প্রয়োজন। গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নিতে সরকার ও বিরোধী দলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর বাংলাদেশ এখন নতুন একটা যাত্রা শুরুর সন্ধিক্ষণে। বিগত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যাত্রার উল্লেখযোগ্য একটা মাইলস্টোন আমরা পার করেছি। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এই দেশের মানুষ লড়াই করেছেন এবং আমরা রাজনৈতিক লড়াইয়ে বিশেষকরে বিএনপির নেতৃত্বে গণসংহতি আন্দোলনসহ ৩৯ টি রাজনৈতিক দল আন্দোলনে থেকেছি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিক এক গণঅভ্যুত্থানে দেশের হাজারো তরুণ, নারী, শিশু, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু ও মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জীবন দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি করে দিয়েছেন।

তিনি বলেন, সেই ধারাবাহিকতায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে এবং তার নেতৃত্বেই দেশ গড়ে তোলার কাজ চলছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মানুষকে স্বস্তি দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০১:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬